খেলা

প্রত্যাবর্তনেই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জয় চানুর

এদিকে চানু ছাড়াও জুনিয়র বিভাগে সোনা জয় করেছেন সৌম্যাদেবী।

Truth Of Bengal: সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন ঘটিয়েই স্বমহিমায় জ্বলে উঠলেন ভারতীয় ভারত্তোলক মীরাবাঈ চানু (Chanu Gold)। মহিলাদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে চানু তোলেন মোট ১৯৩ কেজি ওজন। যার ফলে শীর্ষস্থান আহরণ করেন চানু।

[আরও পড়ুন: Bus Crash: লরির পেছনে সজরে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, আহত বেশ কয়েকজন, ঘটনায় চাঞ্চল্য]

প্রসঙ্গত, গত প্যারিল অলিম্পিক গেমসে অংশগ্রহণের পর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এবার কমনওয়েলথ গেমসে প্রত্যাবর্তন করেই যেন ফের পুরনো ছন্দেই ফিরে এলেন ৩১ বছর বয়সী এই মহিলা ভারতীয় ভারত্তোলক। এই টুর্নামেন্টে প্রথম ছটির মধ্যে তিনটি লিফট সফলভাবে করতে সক্ষম হন চানু। তবে ৮৪ কেজিতে প্রথম স্ন্যাচ তুলতে ব্যর্থ হন তিনি। তবে যত সময় গিয়েছে তারপরই নিজের সেরা ছন্দে ফিরতে থাকেন মীরাবাঈ।

[আরও পড়ুন: Bomb Recovery: কালিয়াচকে ধুরিটোলা গ্রামের এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ২২টি তাজা বোমা]

এই বিভাগে রূপো জয় করেন মালয়েশিয়ার আইরিন হেনরি (Chanu Gold)। তিনি ১৬১ কেজি বিভাগে  এবং ব্রোঞ্জ পদক জয় করেন ওয়েলসের নিকোলাস। এদিকে চানু ছাড়াও জুনিয়র বিভাগে সোনা জয় করেছেন সৌম্যাদেবী।

Related Articles