রাজ্যের খবর

Bomb Recovery: কালিয়াচকে ধুরিটোলা গ্রামের এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ২২টি তাজা বোমা

Local police recovered 22 live ball bombs from an abandoned house in Duritola village, Kaliachak (Malda), triggering panic and deployment of a bomb squad.

Truth Of Bengal: মালদা কালিয়াচকে ফের অশান্তির কালো ছায়া। সোমবার ধুরিটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো তাজা ২২টি বোমা। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকার বাসিদের মধ্যে(Bomb Recovery)। স্থানীয় সূত্রে খবর , প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে আছে। বাড়ির মালিক সপরিবারে সহ মালদার অন্য থানার এলাকায় বসবাস করে। এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। ততখনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির পর ওই জারগুলির ভিতর থেকে পাওয়া যায় মোট ২২টি বল বোমা উদ্ধার করে কালিয়াচ থানা পুলিশ।

[আরও পড়ুনঃ Pak Drone: সীমান্তে ফের উত্তাপ! ভারতীয় সেনার গতিবিধি পর্যবেক্ষণে অন্তত ৬টি পাক ড্রোন, বাড়ল উদ্বেগ]

এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় আশপাশের মানুষ। পুলিশ এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থলে ডাক দেওয়া হয় দমকল ও বম্ব স্কোয়াডকে(Bomb Recovery)। তাঁদের উপস্থিতিতেই বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিষ্ক্রিয় করা হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ঘটনার জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই পরিত্যক্ত বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

Related Articles