দেশ

Tragic Self-immolation: রাজস্থানে শ্বশুরবাড়ির নির্যাতনে শিশু কন্যাকে মেরে আত্মঘাতী বধূ

School Teacher Burns Herself and Daughter to Death Amid Domestic Abuse in Jodhpur.

Truth Of Bengal: নয়ডার বধূহত্যার ঘটনায় দেশজুড়ে আলোচনার মাঝেই এবার রাজস্থানের জোধপুরে প্রকাশ্যে এল আরও এক মর্মান্তিক ঘটনা(Tragic Self-immolation)। অভিযোগ, শ্বশুরবাড়ির নির্যাতনে মানসিকভাবে ভেঙে পড়ে তিন বছরের কন্যাকে সঙ্গে নিয়ে আত্মঘাতী হলেন এক স্কুলশিক্ষিকা। নিজের ও মেয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। ঘটনায় কন্যার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে প্রাণ হারান ওই শিক্ষিকাও।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার স্কুল থেকে বাড়ি ফেরার পর মেয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন ওই মহিলা। পরে নিজেকেও একইভাবে আগুনে ঝলসে দেন। ঘটনার সময় বাড়িতে স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যরা কেউ ছিলেন না। প্রতিবেশীরা ধোঁয়া বেরোতে দেখে দ্রুত পুলিশে খবর দেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

[আরও পড়ুনঃ Bus Crash: লরির পেছনে সজরে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, আহত বেশ কয়েকজন, ঘটনায় চাঞ্চল্য]

মহিলার বাপের বাড়ির অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করছিল। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই মহিলার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্তদের আর এলাকায় দেখা যাচ্ছে না(Tragic Self-immolation)। তাঁদের খোঁজে নেমেছে পুলিশ।তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। সূত্রের খবর, সেখানে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের অভিযোগের পাশাপাশি আর এক ব্যক্তির নামও রয়েছে। ওই ব্যক্তির সঙ্গে স্বামী মিলে তাঁকে শারীরিক হেনস্থা করতেন বলেও নোটে উল্লেখ করেছেন শিক্ষিকা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

ঘটনাস্থলে ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে পরিদর্শন করেছে পুলিশ। সমগ্র ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে(Tragic Self-immolation)। অন্যদিকে গ্রেটার নয়ডা যৌতুকের জন্য বধূ হত্যা মামলার ঘটনায়  গ্রেফতার হয়েছে  চার জন। চলছে জিজ্ঞাসাবাদ।  কী থেকে অশান্তির সূত্রপাত, তা-ও উঠে এসেছে তদন্তে। এই ঘটনার মাঝে ফের রাজস্থানে সামনে এল বধূ নির্যাতনের ঘটনা।

Related Articles