Bus Crash: লরির পেছনে সজরে ধাক্কা যাত্রী বোঝাই বাসের, আহত বেশ কয়েকজন, ঘটনায় চাঞ্চল্য
A speeding passenger bus on NH-12 in Shantipur lost control and struck a parked salt-laden lorry, injuring around 20 passengers and igniting a police investigation.
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার শান্তিপুর ১২ নম্বর জাতীয় সড়কের বাবলা বাইপাস এলাকায় ঘটে ভয়াবহ পথে দুর্ঘটনা(Bus Crash)। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি খোয়া বোঝাই লরির পেছনে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দ্রুতগতিতে কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তার ধারে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল একটি লরি। ধাক্কার তীব্রতায় বাসে থাকা প্রায় কুড়িজন যাত্রী আহত হন। স্থানীয়রা এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ ও থানার কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়।
[আরও পড়ুনঃ Bomb Recovery: কালিয়াচকে ধুরিটোলা গ্রামের এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ২২টি তাজা বোমা]
বাসটিতে মোট প্রায় চল্লিশজন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়(Bus Crash)। স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই পথ দুর্ঘটনায় কারোর প্রাণ ঘাতীর ঘটনা না ঘটলেও আশঙ্কা জনক অবস্থা ৭ জনের।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করে। যার মধ্যে ৫ জন অসুস্থ অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন, অন্য দুজন একটু সুস্থ হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয় হাসপাতালের তরফে(Bus Crash)। স্বাভাবিকভাবেই আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে শান্তিপুর বাসির মধ্যে।





