‘দুর্ভাগ্যজনক’! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
সবাই তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় সেখানে জড়ো হয়েছিলেন। এক্স হ্যান্ডেলে খুব প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Truth Of Bengal: সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে চরম অব্যবস্থাপনা দেখা গিয়েছে, তাতে গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও অনুরাগীর সঙ্গে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছিলাম। সবাই তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার আশায় সেখানে জড়ো হয়েছিলেন। এক্স হ্যান্ডেলে খুব প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. I was on my way to the stadium to attend the event along with thousands of sports lovers and fans who had gathered to catch a glimpse of their favourite footballer, Lionel Messi.
I…
— Mamata Banerjee (@MamataOfficial) December 13, 2025
মুখ্যমন্ত্রী জানিয়েছেন,এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর অনুরাগীদের কাছেও দুঃখপ্রকাশ করছি। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ওই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব।






