Indonesia U23 Football: ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে অনুর্ধ্ব-২৩ ভারতীয় দল
দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং ও কার্নো মাদিয়া ফুটবল স্টেডিয়ামে।।
Truth of Bengal: চলতি মাসে ইন্দোনেশিয়া সফর করবে ভারতের অনুর্ধ্ব-২৩ ফুটবল দল। আগামী ১০ ও ১৩ তারিখে নৌশাদ মুসার দল দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে সে দেশের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং ও কার্নো মাদিয়া ফুটবল স্টেডিয়ামে।। শুক্রবার এই ঘোষণা করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (Indonesia U23 Football)।
প্রসঙ্গত, ২০২৫ সালে এএফসি অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের আসরে দুরন্ত পারফরম্যান্স করেছিল যুব ভারতীয় দল। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে শেষ করে মুসা বাহিনি। ভারতের মত মূল পর্বে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইন্দোনেশিয়াও। এবার তাদের বিরুদ্ধেই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে (Indonesia U23 Football)।
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলার আগে ভারতীয় দল গত জুন মাসে তাজিকিস্তানে গিয়েছিল। সেখানে তারা কিরজিগ রিপাবলিকের বিরুদ্ধে ম্যাচ খেলে। এবং তারপর অগাস্ট মাসে দুটি প্রদর্শনী ম্যাচে ইরাক ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও খেলেছিল ভারত (Indonesia U23 Football)।






