Bengal Women Football: জাতীয় ট্রফির ফাইনালে বাংলা
বাংলা প্রথম গোল পেয়ে যায় ম্যাচের ১১ মিনিটে। সুলঞ্জনা রাউল প্রথম স্কোরশিটে নাম তোলেন বাংলার হয়ে।
Truth of Bengal: একটা বা দুটো বছর নয়, দীর্ঘ চোদ্দ বছর পর আবার সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে পৌঁছল বাংলার মহিলা দল। ছত্তিশগড়ে অনুষ্ঠিত রাজমাতা জিজাবাই ট্রফির শেষ চারের ম্যাচে বাংলার প্রমীলা বাহিনীর পরাজিত করে উত্তরপ্রদেশকে। খেলার ফল ২-১। বাংলা প্রথম গোল পেয়ে যায় ম্যাচের ১১ মিনিটে। সুলঞ্জনা রাউল প্রথম স্কোরশিটে নাম তোলেন বাংলার হয়ে।
এরপর বাংলা তাদের দ্বিতীয় গোলটি তুলে নেয় প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবার বাংলার হয়ে ব্যবধান বাড়ান রিম্পা হালদার। তবে ম্যাচ জিতলেও বাংলা দলকে চিন্তায় ফেললেন অধিনায়িকা সঙ্গীতা বাসফোর। ম্যাচের ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে ফাইনাল ম্যাচে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলা দলকে। ফাইনালে আগামী বুধবার বাংলাকে কার বিপক্ষে মাঠে নামতে হবে তা জানা যাবে মণিপুর ও তামিলনাড়ুর ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে।






