খেলা

সমালোচনা হলেও এখনই গম্ভীরকে সরাতে নারাজ বিসিসিআই

ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে গম্ভীর উপস্থিত হওয়ার পরও তাঁকে আগামী দিনের ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল।

Truth Of Bengal: চলতি বছরে ভারতীয় টেস্ট দলের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। শচীন-অ্যান্ডারসন ট্রফিতে সিরিজ হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার। তারপর ইংল্যান্ডের মাটিতে ধুকতে ধুকতে কোনওরকমে সিরিজ ড্র করেছে গম্ভীর ব্রিগেড। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দুই টেস্টের সিরিজে একেবারে হোয়াইটওয়াশ হয়ে গিয়েছে মেন-ইন-ব্লুজরা। দলের এইরকম হতাশাজনক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই পন্থ-রাহুলদের হেডস্যার গৌতম গম্ভীরের ট্যাকটিস ও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন সমর্থকরা। ম্যাচ শেষ সাংবাদিক সম্মেলনে গম্ভীর উপস্থিত হওয়ার পরও তাঁকে আগামী দিনের ভবিষ্যৎ সম্বন্ধে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। এবং তারপরই নিজের ভবিষ্যৎ কি হবে তা  ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তাদের ওপরই ছেড়ে দিয়েছিলেন মেন-ইন-ব্লুজ-কোচ।

এবার এই প্রসঙ্গে এক বহুল প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গম্ভীরের পারফরম্যান্স বর্তমানে হতাশাজনক হলেও এখনই তাঁর ওপর থেকে আস্থা হারাতে রাজি নয় বিসিসিআই কর্তারা। কেননা যেহেতু ২০২৭ সাল অবধি গম্ভীরের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে, সে কারণে তাঁকে আরও কিছুটা সময় দিতে চাইছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

বোর্ডের অন্দরমহল সূত্রে জানা গিয়েছে, যেহেতু দলের প্রধান কোচ হিসেবে গম্ভীর আগামী দিনের কথা মাথায় রেখে দলটা তৈরি করতে চাইছেন, সে কারণেই তাঁকে আরও বেশ কিছুদিন সময় দেওয়া হচ্ছে। তিনিই এখন দলের সব। কাজেই তাঁর পরামর্শ অনুযায়ী দল পরিচালিত হবে।

অর্থ্যাৎ বোর্ড কর্তারা ব-কলমে ইঙ্গিত দিয়ে সমালোচকদের বুঝিয়ে দিলেন, যতই তোমরা গম্ভীরকে সরানোর জন্য উঠেপড়ে লাগ না কেন, এখনই গৌতির মাথার ওপর থেকে আমরা হাত তুলছি না। বরং আগামী দিনে দল যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য বোর্ড কর্তারা গম্ভীরকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পরই বৈঠকে বসে পরিকল্পনা ঠিক করবেন।

 

Related Articles