খেলা

জামশেদপুরের বিপক্ষেও কঠিন লড়াইয়ের আশ্বাস চের্নিশভের

Chernyshov assures of tough fight against Jamshedpur

Truth Of Bengal: চলতি আইএসএল-এ আগামী সোমবার জামশেদপুর এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে মহমেডান। এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের দিকে যদি তাকানো যায়, তাহলে দেখা যাবে দুটি দলের একটি রয়েছে ৯ নম্বর স্থানে এবং অপরটি রয়েছে ১২ নম্বর স্থানে।

কাজেই দুটি দলের কাছে এই ম্যাচে জয়টা অত্যন্ত জরুরি। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিকেদর মুখোমুখি হয়ে মহমেডানের রাশিয়ান কোচ চের্নিশভের গলাতে যেন ঝরে পড়ল আগের ম্যাচ গুলিতে ভাল খেলেও পুরো পয়েন্ট না পাওয়ার আক্ষেপ।

রাশিয়ান কোচ বলেন, আমার দলের অধিকাংশ ফুটবলারই আএসএল-র মঞ্চে একেবারেই নতুন। ফলে তাঁদের অভিজ্ঞতাও কম। কিন্তু তা সত্ত্বেও তাঁরা যেভেব হাইভোল্টেজ দলগুলির বিপক্ষে লড়াই করে যাচ্ছে, তার প্রশংসা করতেই হবে। আগের ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষেও ম্যাচের অন্তিম লগ্নে এসে অনভিজ্ঞতার কারণেই ম্যাচে হারতে হল।

এর পাশাপাশি মহমেডান কোচ আরও বলেন, আইএসএল-র মঞ্চে ভাল পারফরম্যান্স করতে গেলে অবশ্যই অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করতে হয়। কিন্তু আমাদের এবার সেটা সম্ভব হয়নি। সেটাও আমাদের ব্যর্থতার অন্যতম কারণ। ম্যাঞ্চেস্টার সিটির প্রসঙ্গ তুলে চের্নিশভ জানান, পেপের দলও টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখেছে। সুতরাং খেলায় হারজিত থাকবেই। কিন্তু আমরা ছেলেরা যেভাবে প্রতিটা ম্যাচে লড়াই করেই হারের মুখ দেখছে। আমি ছেলেদের একটাই কথা বলেছি, লড়াই করো, মাঠে নিজের সেরাটা দাও। একদিন না একদিন জয় আসতে বাধ্য।

পাশাপাশি প্রতিপক্ষ জামশেদপুর এফসির সম্বন্ধে মহমেডান কোচের গলায় শোনা গেল প্রশংসা। তাঁর মতে, জামশেদপুর এফসি যথেষ্ট শক্তিশালী দল। ওদের এমন অনেক খেলোয়াড় আছেন, যাঁরা যে কোনও সময় ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। বর্তমানে নয় নম্বর স্থানে থাকলেও ম্যাচ জিতলেও আবার ওপরের দিকে উঠে আসবে। ঘরের মাঠে জামশেদপুর সবসময়ই ভয়ঙ্কর।

তবে আগামী ম্যাচেও যে তাঁর ছেলেরা বিনা যুদ্ধে এক ইঞ্চি মাটি ছাড়বেন না বলেই একপ্রকাশ হুঁশিয়ারি দিয়েছেন মহমেডান কোচ।

Related Articles