খেলা

Asia Cup: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা এশিয়া কাপের

Truth Of Bengal: পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার জেরে সব দিকেই সম্পর্কের অবনতি হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। সেক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রও ব্যতিক্রম ছিল না(Asia Cup)। ক্রিকেট মাঠে দুই দেশের লড়াই নিয়েও বহু জল গড়িয়েছে। এমনকি শেষ পর্যন্ত আসরে নেমে মধ্যস্থতা করতে হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। সেই পহেলগাঁও ঘটনার রেশ ছড়িয়ে পড়েছিল এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরেও।

[আরও পড়ুনঃ Double Murder: ফের ফাঁসি বাংলায়! ১০ বছরে কাটল জট, চিতপুরে বৃদ্ধ দম্পতি খুনে অভিযুক্তের সাজা ঘোষণা]

এরই মধ্যে একটি বহুল প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৫ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এখন জটিলতা অনেকটাই কেটে গিয়েছে। খুব সম্ভাবত এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর(Asia Cup)। এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর। এমনকি ওই সংবাদমাধ্যাম সূত্রে জানা গিয়েছে, টুর্নামেন্টের দুই হেভিওয়েট দল ভারত ও পাকিস্তান দুই দেশ পরস্পরের মুখোমুখি হতে পারে আগামী ৭ সেপ্টেম্বর।

FB POST:https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দুটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ পর্যায়ের প্রতিটি দেশ পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। তারপর দুই গ্রুপের শীর্ষে থাকা দুটি করে দল পৌঁছবে সুপার ফোরে(Asia Cup)। এরপর সেখানে থেকেই বিজয়ী দুটি দল যাবে ফাইনালে। ফলে টুর্নামেন্টের হেভিওয়েট এই দুই দল পরস্পরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সূত্রের খবর, সেই ম্যাচ হতে পারে ১৪ সেপ্টেম্বর। আর দুই দল যদি ফাইনালে খেলার ছাড়পত্র পায়, তাহলে একই টুর্নামেন্টে হেভিওয়েট দুই দেশ তিনবার পরস্পরের মুখোমুখি হতে পারে।সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, আসন্ন এশিয়া কাপের সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা। এখন অপেক্ষা শুধু তা প্রকাশ করার।

Related Articles