Manolo Resigns: জাতীয় দলের পদ কোচের থেকে সরে দাঁড়ালেন মানালো
Manolo Marquez has officially stepped down as the head coach of the Indian national football team following a mutual agreement with AIFF.
Truth Of Bengal: অবেশেষে ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন মানালো মার্কওয়েজ (Manolo Resigns)। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই বৈঠক থেকেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় ফুটবল ফেডারেশন ও মানালো দুইপক্ষের সমঝোতার পরই কোচের পদ থেকে সরে দাঁড়ান বর্ষীয়ান এই কোচ।
[আরও পড়ুন: Asia Cup: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা এশিয়া কাপের]
প্রসঙ্গত, ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিম্যাচ দায়িত্ব ছাড়ার পর ২০২৪ সালের জুন মাসে ভারতীয় দলের ফুটবল কোচের দায়িত্ব নিয়েছিলেন মানালো মার্কওয়েজ। তিনি দায়িত্ব নেওয়ার পর অনেকেই আশা করেছিলেন দীর্ঘদিন ভারতীয় ফুটবলে যুক্ত থাকার সুবাদে মানালো হয়তো জাতীয় দলের হয়েও সাফল্য অর্জন করবেন। কিন্তু তাঁদের সেই আশা একেবারেই পূরণ হয়নি। মানালোর কোচিংয়ে ভারতীয় নিজেদের সেরা ফর্মে কখনই পৌঁছতে পারেনি (Manolo Resigns)।
FB POST: https://www.facebook.com/share/v/19RP81xSXx/
এমনকি সদ্য এএফসি কোয়ালিফায়ারের ম্যাচে ভারত হংকংয়ের কাছেও পরাজিত হয়। তারপরে মানালোর ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত বুধবার এআইএফএফ-র বৈঠকে মানালোর কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেডারেশন। এখন দেখার নতুন কোচের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন কবে বিজ্ঞাপন দেয়, তা সময়ই বলবে (Manolo Resigns)।






