Archery Victory: বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ল ভারত
Archery victory for India as the men's compound team wins historic gold at the World Archery Championships, defeating France 235–233 in the final.
Truth Of Bengal: বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপের আসরে নজির গড়ল ভারতীয় তীরন্দাজরা। প্রথমবারের জন্য পুরুষদের দলগত ইভেন্টে এমন সাফল্য অর্জন করল ভারত(Archery Victory)। রবিবার গোয়ংজুতে অবস্থিত বিশ্ব তিরন্দাজ চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের কম্পাউন্ড দল ফ্রান্সকে পরাজিত করে সোনা জয় করে।
আরও পড়ুনঃ Cooperative Victory: শুভেন্দু গড়ে বিশাল জয় বিজেপির, সমবায় সমিতির নির্বাচনে উড়ল গেরুয়া আবির
ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে সব বিভাগে টেক্কা দিয়ে ভারতীয় তীরন্দাজি দলের সদস্য ঋষভ যাদব, আমন সাইনি, প্রথমেশ বাজিমাত করে দিলেন। ম্যাচের মোট ফল ২৩৫-২৩৩(Archery Victory)। শুধু কম্পাউন্ড ইভেন্টেই নয়, ভারতের তিন তীরন্দাজই ব্যক্তিগত ইভেন্টেও অংশগ্রহণ করবেন।
FB link: https://www.facebook.com/truthofbengal
এরপর ঋষভ মিক্সড ইভেন্টে জুটি বাঁধেন জ্যোতি সুরেখার সঙ্গে। এবং এই বিভাগে রূপো জয় করেন তাঁরা। ফাইনালে ডাচ জুটির কাছে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে পরাজিত হতে হয় তাঁদের। ম্যাচের ফল ১৫৫-১৫৭। এদিকে মহিলাদের ব্যক্তিগত কম্পাউড ইভেন্টে কোয়ালিফাইং রাউন্ডে তৃতীয় স্থানে রয়েছেন জ্যোতি(Archery Victory)। ফলে আরও একটি পদক নিশ্চিত ভারতের। তবে দলগত ইভেন্টে ভাল ফল করলেও পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সেইভাবে জ্বলে উঠতে পারলেন না ভারতীয় তীরন্দাজরা। ঋষভ ৭০৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। আমন রয়েছেন ৭০৭ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৫নম্বর স্থানে। এব প্রমথেশ রয়েছেন ১৯ নম্বর স্থানে।






