অস্ট্রেলিয়ায় একি কাণ্ড ঘটনালেন যশস্বী, যা শুনলে ঘাবড়ে যাবেন আপনিও
A famous incident happened in Australia, which will make you nervous

Truth Of Bengal: দল জিতেছে, পাশাপাশি রয়েছে দারুণ ছন্দেও। নিজেও রান পাচ্ছেন, এটাই তো বড় প্রাপ্তি একজন ক্রিকেটারের কাছে। কিন্তু এই আনন্দে কি কাউকে কোনওদিন ভুল রাস্তায় চলে যেতে দেখেছেন? মনে হয় না। এমনই এক অবাক কাণ্ড এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঘটালেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।
Banter check ✅
Hat check ✅
Travel day ✅#TeamIndia have arrived in Adelaide 👌 👌#AUSvIND pic.twitter.com/hRDUfOTcpf
— BCCI (@BCCI) December 3, 2024
পারথ টেস্টে দারুণ জয়ের পর, ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে প্রস্তুতিও ম্যাচ খেলে বিমানে অ্যাডিলেডের উদ্দেশে রওনা দেওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছয় গোটা দল। আর এখানেই ভুল করে বসেন যশস্বী। সেখানে পৌঁছে বিমান ধরতে যাওয়ার আসল রাস্তায় না গিয়ে তিনি চলে যান অন্য রাস্তায়। যশস্বীর এইরকম কাণ্ড দেখে আর নিজেদের ঠিক রাখতে পারেননি রোহিত-শুভমনরা। তাঁরা নিজেরাই হেসে ফেলেন। অবশ্য তার পরেই সঠিক রাস্তায় ফিরে আসেন যশস্বী।
যশস্বী যখন এইরকম কাণ্ড ঘটাচ্ছেন, তখন বিমানবন্দরের ভিতরেই একটি দোকানে টুপি কেনার জন্য সতীর্থ ওয়াশিংটনকে অনুরোধ করেন সরফরাজ। কিন্তু সুন্দর রাজি হলেন না দেখে, সরফরাজ নিজেই দুটি টুপি কিনে একটি নিজে পড়লেন, এবং ওপরটি পড়িয়ে দিলেন সুন্দরের মাথায়। আর এরপরই সতর্থীদের দেওয়া নতুন নাম পেলেন সরফরাজ। তাঁকে অনেকেই ডাকতে থাকলেন মোগাম্বো নামে। অবশ্য দুই ক্রিকেটারের এমন মজার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, গতবার এই অ্যাডিলেডেই মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস। এখনও ক্রিকেটারদের মধ্যে সেই ঘায়ের ক্ষত শুকোয়নি। তাই চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে অতি সাবধানী ভারতীয় দল।






