রাজনীতি

খোদ বিজেপির ব্লক সভাপতির স্বীকারোক্তি সামনে আসায় গেরুয়া শিবিরকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee single-handedly took the Ocher camp as the BJP's block president's confession came to the fore

The Truth of Bengal: সন্দেশখালি নিয়ে নাটক তৈরি করেছিল বিজেপি। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে, তোপ মমতার। সন্দেশখালি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি।এতদিন যে বিজেপির নেতারা সন্দেশখালিতে গিয়ে বারবার সোচ্চার হন,তাঁরাই এখন প্রশ্নের মুখে। খোদ বিজেপির ব্লক সভাপতির স্বীকারোক্তি সামনে আসায় গেরুয়া শিবিরকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।চাকদার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে। অনেক দিন ধরে বলছিলাম, এটা পরিকল্পনা বিজেপির তৈরি করা নাটক।সবটাই ফাঁস হয়ে গেছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব।আমরা বলেছিলাম সন্দেশখালির ঘটনা সাজানো,এখন সত্যিটা বেরিয়ে এসেছে।বাংলার বদনাম করার জন্য পুরোটাই সাজানো হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি স্বীকার করে নিচ্ছেন,পুরোটাই আগেভাগে ছক কষা হয়েছে। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল আরও স্বীকার করছেন, মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা  হয়েছে, তৃণমূল নেতাদের গ্রেফতার না করাতে পারলে আন্দোলন করা যাবে না।

শুভেন্দুদা বলেছিলেন, গ্রেফতার না করালে ভোটেও দাঁড়ানো যাবে না।গঙ্গাধরের টিমে ছিলেন জবা সিং।যিনি নিজে বয়ান দেন ধর্ষণকাণ্ডের।যদিও ভিডিয়োয় তিনি স্বীকার করছেন,তাঁকে সাজিয়ে গুছিয়ে বলতে বলা হয়। বিরোধী দলনেতার পর্দা ফাঁস হতেই সোচ্চার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন।  সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার  উন্নত ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা  রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে।

ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনো শাসক দল, শুধু প্রতিহিংসার জন্য একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এইরকম চেষ্টা করেনি। ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারসভা থেকে সোচ্চার হন বিজেপির মুখোশ বাংলার মানুষ মুখোশ খুলে দেবে ভোটের আগে শুভেন্দু অধিকারী বোমা ফাটানোর হুঙ্কার দেন।তাতে ২৬হাজার মানুষের চাকরি যায়,অভিষেকের বাড়িতে জঙ্গি হানার ছক কষা হয়।এখন সন্দেশখালি নিয়ে বিজেপির নারী নির্যাতনের সাজানো চিত্রনাট্য ফাঁস হওয়ায় বাংলায় বিজেপির বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকবে বলেও তৃণমূল নেতৃত্ব দাবি করছেন।

Related Articles