“বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না!”,মন্তব্যে তীব্র বিতর্কে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার
Truth Of Bengal: সম্প্রতি, মাটিয়ারি বানপুরে এক সভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় পেলে, বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার না রাখার কথা বলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে ফের দুই বাংলা এক হয়ে যাবে। এই মন্তব্য জনসম্মুখে আসতেই শুরু হয় তীব্র সমালোচনা। এবার এই ব্যাপারে সাফাই দিলেন বিজেপি সাংসদ। তবে সাফাই দিতে গিয়ে তিনি আরও বিতর্কে জড়িয়ে পড়লেন।
আরও পড়ুন: বেলডাঙার শুরুলিয়ায় ৮টি সকেট বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
ফের কী বললেন তিনি? জগন্নাথ সরকার দাবি করলেন যে আসন্ন নির্বাচনে বিজেপি জয় পেলে এত উন্নয়ন হবে যে বাংলাদেশও জুড়ে যেতে চাইবে ভারতের সঙ্গে। তাঁর এই মন্তব্যে রীতিমতো হাস্যকর বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে কাশ্মীরে এত উন্নয়ন করা হবে যে পিওকেও যুক্ত হতে চাইবে ভারতের সঙ্গে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উল্লেখ্য, মাটিয়ারি বানপুরে যে সভা করেছিল বিজেপি, তাতে জগন্নাথ সরকার বলেছিলেন, “কথা দিচ্ছি, এবার যদি আমরা জিতি তাহলে আর কাঁটাতার রাখবো না বাংলাদেশের সঙ্গে। আগেও দুই বাংলা এক ছিল, ফের এক হয়ে যাবে।” এই মন্তব্য চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে। নিজের এক্স হ্যান্ডেল থেকে গোটা বিষয়টির নিন্দা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন জগন্নাথ সরকারকে বরখাস্ত করার। শুধু তাই নয়, তিনি বিজেপি নেতৃত্বকে ‘ভন্ড’ তকমা পর্যন্ত দেন।






