দেশরাজনীতি

পিকে না দাঁড়ালে লাভ এনডিএর, দাবি জেভিসি পোলের সমীক্ষার

জেভিসি পোলের সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ বিহারবাসী মনে করছেন যে এনডিএর লাভ হবে যদি পিকে ভোটে না দাঁড়ান

Truth Of Bengal:  আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধীরে ধীরে রণক্ষেত্রের চেহারা নিচ্ছে লালু-নীতিশদের গড় বিহার। মসনদ দখলকে কেন্দ্র করে শেষ মুহূর্তেও জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে ইন্ডিয়া ও এনডিএ, দুই শিবির। লাগাতার একে অপরকে আক্রমণ ও পাল্টা আক্রমণ করে যাচ্ছে দুই জোট। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এল এক সমীক্ষা, যাতে দাবি করা হয়েছে যে পিকে ভোটে না দাঁড়ালে লাভের মুখ দেখবে এনডিএ শিবির।

আরও পড়ুনঃ ছন্দে ফিরছে পহেলগাঁও, এবার বৈসরন উপত্যকায় চালু হচ্ছে রোপওয়ে

জেভিসি পোলের সমীক্ষা অনুযায়ী ৪৬ শতাংশ বিহারবাসী মনে করছেন যে এনডিএর লাভ হবে যদি পিকে ভোটে না দাঁড়ান। আবার ৩৬ শতাংশ মনে করছেন যে মহাজোটের লাভ হবে। ১৮ শতাংশের মতে পিকে দাঁড়ালে বা না দাঁড়ালে কোনও ফারাক হবে না। শুধু তাই নয়, সমীক্ষাতে এটাও দাবি করা হয়েছে যে এবারও ক্ষমতায় আসবে এনডিএ। ১২০ থেকে ১৪০ আসন পাবে তারা, যার মধ্যে বেশিরভাগটা যাবে বিজেপির দখলে। জোটে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাবে জেডিইউ। পাশাপাশি, এটাও বলা হয়েছে যে মহাগটবন্ধনের ঝুলিতে যেতে পারে ৯২ থেকে ১১২ আসন। এবারও ফল হবে না কংগ্রেসের বলে দাবি করা হয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে পিকের দল ‘জন সুরাজ’ গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছে বিহারের রাজনৈতিক মহলের একাংশ। যদিও দলের ফলাফল কেমন হবে, তা স্পষ্ট করে দিয়েছেন পিকে। তাঁর মতে, এবারে ফল ভালো হবে না এনডিএর। তবে তিনি আশার আলো দেখছেন না ইন্ডিয়া জোটকে নিয়েও। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর দল কোনও দলের সঙ্গে জোটে যাবে না।

Related Articles