অফবিট

চাকরি ছাড়ার কথা জানাতেই ম্যানেজার বললেন, ‘ইটস ওকে ডার্লিং’! প্রশংসায় মুখর নেটপাড়া

When I told you I was quitting my job, my manager said, "It's okay, darling!" Netpara is full of praise

Truth Of Bengal: রিসাইন করার কথা ভাবছেন? এক কোম্পানি থেকে অন্য কোম্পানি স্যুইচ করা সত্যিই যেন এক ঝোক্কি। ম্যানেজারের কাছে গিয়ে কথাটা বলাই যেন একটা বড় চ্যালেঞ্জ। তবে, গোটাটাই খুব মসৃনভাবে হল সিমরনের জন্য।

ম্যানেজারের সঙ্গে ভিডিও কলে কথপোকথনের একটি ভিডিও পোস্ট করেছেন সিমরন। নতুন চাকরি পেয়েছেন, ফলে এই চাকরি ছাড়তে হচ্ছে, এই কথা ম্যানেজারকে জানাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সিমরন বলেন, ‘আমি নতুন চাকরি পেয়েছি। এই কোম্পানিতে আগামী শুক্রবারই আমার শেষ দিন’।

এরপর? ভাবছেন, তবে কি অন্যান্য ম্যানেজারদের মতো তিনিও ওই একই কথা বলবেন? ‘নোটিশ পিরিয়ড শেষ করে তবেই নতুন কোম্পানিতে যোগ দিতে পারবেন’। না, তেমনটা একেবারেই হয়নি। সিমরনের কথা শুনে সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা জানান তাঁর ম্যানেজার। যা দেখে প্রশংসায় মুখর নেটিজেনরা।

ম্যানেজার বলেন, ‘আমি তোমার জন্য খুশি, নিজের জন্য দুঃখিত’। এতেই বোঝা যায়, সিমরান তাঁর কোম্পানির অ্যাসেট। তিনি তাঁর কর্মজীবনে এগিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। তবে, এটা কোম্পানির জন্য লস। সিমরনকে কাঁদতে দেখে ম্যানেজার বলেন, ‘ইটস ওকে ডার্লিং’।

এই ভিডিওটি পোস্ট করে সিমরন তাঁর ইনস্টাগ্রাম পেজে লেখেন, ‘এইরকম মানুষ আমি আগে কখনও দেখিনি। সুদক্ষ ম্যানেজার পাওয়া ভাগ্যের কথা।‘ এই ভিডিও এখন ভাইরাল সমাজমাধ্যমে। ওই ম্যানেজারের  প্রশংসায় কেউ বলছেন, ‘উনি দারুণ বস’, ‘কেউ আবার বলছেন গ্রিন ফ্ল্যাগ ম্যানেজার’

Related Articles