দেশ

স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল তিন ছাত্র

Three students drown in accident while bathing

Truth Of Bengal: বেড়াতে যাওয়ায় হল কাল। হাড়হিম করা কাণ্ড ঘটে গেল মাইথনে! ঘুরতে এসে আর বাড়ি ফেরা হল না তিন ছাত্রের। বন্ধুদের সঙ্গে মাইথন জলাধার বেড়াতে এসে বড়সড় বিপত্তির মাঝে পড়ল  তিন ছাত্র। স্নান করতে জলে নেমে তলিয়ে গেল তিন ছাত্র। জানা গেছে, বুধবার সন্ধ্যায় ধানবাদের ৬ বন্ধু মিলে একসাথে মাইথনের আনন্দ ঝর্ণার কাছে বেড়াতে গিয়ে সেখানে জলে স্নান করতে নামে। আর সেখানেই ঘটে বিপত্তি। তলিয়ে যায় তিন ছাত্র।

খবর কানে আসতেই তল্লাশি অভিযানে নামে গ্রামবাসীরা। সারারাত ধরে চলে তল্লাশি। শেষমেশ সারারাতের দীর্ঘ চেষ্টার পরে গ্রামবাসীরা দুই ছাত্রের দেহ উদ্ধার করতে সফল হয়। তবে দুই ছাত্রের দেহ এখনও উদ্ধার করা  সম্ভব হলেও একজন নিখোঁজ। জানা যাচ্ছে, নিখোঁজ ওই ছাত্রের খোঁজে তল্লাশি চলছে মাইথানের আনন্দ ঝর্ণার কাছে।

পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, ৬ জন ছাত্র মিলে মাইথন বেড়াতে আসে। মাইথনের আনন্দ ঝর্ণার কাছে স্নান করতে নামে তিন বন্ধু। এরপর মর্মান্তিক মৃত্যুর মুখে পড়ে তলিয়ে যায় তিন বন্ধু। তবে খবর, ঝাড়খণ্ডের মাইথন থানার পুলিশ ও স্থানীয়দের যৌথ সচেস্টায় দুই ছাত্রের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে একজনের খোঁজ এখনও পর্যন্ত পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। যত দ্রুত সম্ভব ওই ছাত্রের খোঁজ পেতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Related Articles