ভাইরাল আপত্তিকর ভিডিও! কলেজছাত্রীর সঙ্গে চরম ঘনিষ্ঠ অবস্থায় ফ্রেমবন্দি বিধায়ক
ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা
Truth of Bengal: তেলেঙ্গানায় কংগ্রেস বিধায়ক মালরেড্ডি রঙ্গা রেড্ডিকে ঘিরে নতুন বিতর্ক। সরকারি বাসে এক কলেজছাত্রীকে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বিধায়কের দাবি, তিনি কোনও অশালীন আচরণ করেননি, বরং স্নেহের সঙ্গেই কথা বলেছিলেন। ঘটনাটি তেলেঙ্গানার একটি সরকারি বাসে। রাজ্যে মহিলাদের বিনামূল্যে বাসযাত্রার প্রকল্প কীভাবে চলছে, তা খতিয়ে দেখতে একটি বাসে ওঠেন কংগ্রেস বিধায়ক মালরেড্ডি রঙ্গা রেড্ডি। মহিলাদের আসনে বসে যাত্রীদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
Congress MLA Malreddy Ranga Reddy appears to put his hand around a young woman’s waist even as she visibly pulls away.
And this is the party that lectures the country on “Smash Patriarchy”?
The hypocrisy is staggering.
When will Congress apply its slogans to its own leaders? https://t.co/nFIe5iPt8E— Arun Yadav (@BeingArun28) October 7, 2026
ভাইরাল ভিডিওয় দেখা যায়, পাশে দাঁড়িয়ে থাকা এক কলেজছাত্রীর হাত ধরে বিধায়ক জানতে চান, বিনামূল্যে বাসযাত্রার সুবিধা পেয়ে তাঁর উপকার হচ্ছে কি না। ছাত্রীটি উত্তর দেওয়ার পাশাপাশি কিছুটা সরে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও ভিডিও দেখে দাবি করেছেন অনেকে। এরপরই বিতর্ক আরও বাড়ে। অভিযোগ, কথা বলতে বলতে ওই কলেজছাত্রীর কোমর জড়িয়ে ধরেন বিধায়ক। সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন বিরোধীরা ও নেটিজেনদের একাংশ। ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসকে আক্রমণ করেছে বিআরএস। দলের দাবি, বিধায়কের বিরুদ্ধে মহিলাকে হেনস্তার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যের নারী সুরক্ষা বিভাগকেও বিষয়টিতে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে তারা।
যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছেন মালরেড্ডি। তাঁর বক্তব্য, কলেজপড়ুয়াদের নিজের মেয়ের মতো ভেবেই কথা বলেছেন তিনি। কোনও অশালীন উদ্দেশ্য ছিল না। বিরোধীরা ইচ্ছাকৃতভাবে ভিডিওর একটি অংশ সামনে এনে তাঁকে বদনাম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিধায়কের দাবি, তিনি মহিলাদের যথেষ্ট সম্মান করেন এবং তাঁর আচরণকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে। তবে সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচনা থামেনি। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, জনসমক্ষে একজন জনপ্রতিনিধির এমন আচরণ কতটা গ্রহণযোগ্য। কেউ কেউ কংগ্রেসের নারী সম্মান ও পিতৃতন্ত্রবিরোধী রাজনৈতিক বার্তার সঙ্গেও ঘটনাটির তুলনা টেনেছেন।






