কলকাতা
এবার আইপিএস তালিকায় বিকল্প নাম, ফের নবান্নের চিঠি
এবার ১০ জন আইপিএস আধিকারিকের ৮ জনের বিকল্প নাম পাঠানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

জয় চক্রবর্তী: ভোটমুখী রাজ্যে পর্যবেক্ষক হিসেবে রাজ্যের ২৫ জন আধিকারিকের নাম নির্দেশিকায় জারি করেছিল নির্বাচন কমিশন। যার মধ্যে ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক ছিলেন। ইতিমধ্যেই ১৫ জন আইএএস আধিকারিকদের মধ্যে ৯ জন আধিকারিকদের বিকল্প নাম দিয়ে রাজ্য সরকার চিঠি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন কে।
এবার ১০ জন আইপিএস আধিকারিকের ৮ জনের বিকল্প নাম পাঠানো হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। শুক্রবার নবান্ন থেকে ফের চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন কে বিকল্প নাম দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ২৫ জনের তালিকায় নাম ছিল রাজ্যের স্বরাষ্ট্র সচিবের। ইতিমধ্যেই আইএএস আধিকারিকদের তালিকায় বিকল্প নাম দেওয়া হয়েছে। সেখানেই স্বরাষ্ট্র সচিবের নাম বাদ দেওয়া হয়েছে। এবার আইপিএস আধিকারিকদের বিকল্প নাম দিয়ে চিঠি পাঠানো জাতীয় নির্বাচন কমিশন কে নবান্ন।






