সঞ্জু স্যামসনের ‘বডিগার্ড’ সূর্যকুমার যাদব! তিরুঅনন্তপুরমে টিম ইন্ডিয়ার মজার ভিডিয়ো ভাইরাল
বিমানবন্দরের চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, নিজের রাজ্যে ফিরে তাঁর খুব ভাল লাগছে।
Truth Of Bengal: নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি–২০ সিরিজের শেষ ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সিরিজে ইতিমধ্যেই ৩–১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। শনিবার গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। নিজের রাজ্যে ফিরেই সতীর্থদের সঙ্গে হাসি-মজায় মাততে দেখা গেল সঞ্জু স্যামসনকে। আর সেই মুহূর্তের কেন্দ্রে অধিনায়ক সূর্যকুমার যাদব।
Make way for @IamSanjuSamson in 𝗚𝗼𝗱’𝘀 𝗼𝘄𝗻 𝗰𝗼𝘂𝗻𝘁𝗿𝘆 😉
🎥 Don’t miss this banter between friends Sanju Samson and Captain Surya Kumar Yadav 😄#TeamIndia | #INDvNZ | @IDFCFirstBank | @surya_14kumar pic.twitter.com/zBAFPmZJGk
— BCCI (@BCCI) January 30, 2026
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সমাজমাধ্যমে একটি মজার ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যায়, বিমানবন্দরে নেমে টিম বাসের দিকে যাওয়ার সময় সূর্য মজা করে সঞ্জুর ব্যক্তিগত দেহরক্ষীর ভূমিকায় নেন। সঞ্জুর জন্য পথ ফাঁকা করতে করতে সূর্য বলেন, রাস্তা ছাড়ুন, পাশে সরে যান, দয়া করে পথ দিন, কেউ ছবি তুলবেন না, চেট্টাকে কেউ বিরক্ত করবেন না। সূর্যের এই কাণ্ড দেখে হেসে ফেলেন সঞ্জু, খানিকটা লজ্জাও পেয়ে যান তিনি।
View this post on Instagram
বিমানবন্দরের চলমান সিঁড়ি দিয়ে নামার সময় সূর্যকে সঞ্জু বলেন, নিজের রাজ্যে ফিরে তাঁর খুব ভাল লাগছে। সতীর্থদের সঙ্গে সেই মুহূর্ত উপভোগ করতেই দেখা যায় তাঁকে।তবে মাঠের লড়াইয়ে সঞ্জুর সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ। টি–২০ বিশ্বকাপের আগে তিনি একেবারেই রানের মধ্যে নেই। সিরিজের প্রথম চার ম্যাচে তাঁর সংগ্রহ ১০, ৬, ০ এবং ২৪। ফলে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।অন্যদিকে, দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত ফর্মে রয়েছেন ঈশান কিষান। তিনিও উইকেটরক্ষক ব্যাটার। তাই অনেকেই সঞ্জুর বদলে ঈশানকে দলে রাখার দাবি তুলছেন। এই পরিস্থিতিতে নিজের ঘরের মাঠে শেষ ম্যাচে বড় রান করা সঞ্জুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।






