কলকাতা
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শপথ নিলেন আরও পাঁচ মন্ত্রী
পাশাপাশি আরো পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন
জয় চক্রবর্তী: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পঁচিশে বৈশাখ নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। পাশাপাশি আরো পাঁচজন মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। তবে এখনো পর্যন্ত তারা কোন দপ্তর পাচ্ছেন তা নিয়ে তথ্য পাওয়া যায়নি।
* মুখ্যমন্ত্রী — শুভেন্দু অধিকারী (ভবানীপুর)
* দিলীপ ঘোষ — খড়গপুর সদর
* অগ্নিমিত্রা পাল — আসানসোল দক্ষিণ
* অশোক কীর্তনীয়া— বনগাঁ উত্তর
* ক্ষুদিরাম টুডু— রানিবাঁধ
* নিশীথ প্রামানিক — মাথাভাঙ্গা






