কলকাতা

Assembly Discipline: স্পিকারের গলায় স্কুলের ঘণ্টার প্রসঙ্গ, কিন্তু কেন?

কিন্তু অধিবেশনে স্কুলের ঘণ্টা এল কোথা থেকে?

জয় চক্রবর্তী: বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের গলায় স্কুলের ঘণ্টার প্রসঙ্গ (Assembly Discipline)! কিন্তু অধিবেশনে স্কুলের ঘণ্টা এল কোথা থেকে? এদিন বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিধায়ক মনোজ ওরাও’র প্রশ্ন ছিল। কিন্তু তিনি বিধানসভার অধিবেশনে অনুপস্থিত। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ধরে ডাকলে কোন সাড়া পান না।

[আরও পড়ুন: School Closure: জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ, আগামী দু’দিন স্কুল বন্ধের ঘোষণা]

এই বিষয়ে সে সময় রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম কিছুটা উসমা প্রকাশ করে বলেন, “আমরা যদি না আসি তাহলে আপনি তিরস্কার করেন। কিন্তু প্রশ্ন থাকার পরেও কেউ যদি না আসে তাহলে সেটা কি হবে?” বিষয়টি সামাল দেন উত্তরবঙ্গের বিজেপির বিধায়ক শংকর ঘোষ (Assembly Discipline)। তিনি বলেন,”মনোজ বাবু বিশেষ ক্ষেত্রে নার্সিং হোমে গিয়েছেন। তাই আসতে পারেননি।”

FB POST: https://www.facebook.com/share/v/15NZs2AyYD/

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “মনোজ ওরাও সাধারণত থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রেই হয় বিধায়করা ঠিক মত আসেন না। স্কুলের ঘন্টা পরে গেলে আর ঢুকতে দেওয়া হয় না। বিধানসভায় তো আর সেটা করতে পারব না। এরা গণতন্ত্রের পিঠস্থান।”

Related Articles