Puri Incident: পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েতের রহস্যমৃত্যু
স্নানযাত্রার দিনে জগন্নাথ মন্দিরের এক প্রবীণ সেবায়েতের রহস্য মৃত্যুতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
Truth of Bengal: রথযাত্রা উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি। চারদিকে চলছে জোর প্রস্তুতি। কিন্তু তার আগেই এক মর্মান্তিক ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল পুরীতে (Puri Incident)। স্নানযাত্রার দিনে জগন্নাথ মন্দিরের এক প্রবীণ সেবায়েতের রহস্য মৃত্যুতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম জগন্নাথ দীক্ষিত (৮০)। তিনি পুরীর মহাসুয়ার সাহি এলাকার বাসিন্দা ছিলেন।জগন্নাথ দীক্ষিত প্রতিদিনের মতো মন্দির থেকে বাড়ি ফেরেন। এরপর বুধবার সন্ধ্যায় তাঁর নিথর দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকেই।
আরও পড়ুন: School Closure: জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ, আগামী দু’দিন স্কুল বন্ধের ঘোষণা
ঘটনার (Puri Incident) খবর ছড়াতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত নারায়ণ পাত্তাযোশী (৬০)-কে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন নারায়ণ জগন্নাথের বাড়িতে গিয়েছিলেন। সেখানে দু’জনের মধ্যে বচসা বাঁধে। প্রাথমিক তদন্তে অনুমান, এই রহস্যমৃত্যুর পিছনে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। তর্কাতর্কির এক পর্যায়ে নারায়ণ জগন্নাথকে ধাক্কা দেন। দেওয়ালে মাথা ঠুকে গুরুতর আঘাত পান তিনি এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এই ঘটনা প্রসঙ্গে পুরীর পুলিশ সুপার জানিয়েছেন, ‘এই ঘটনায় আমরা এক সন্দেহভাজনকে আটক করেছি। কেন এই খুন, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদ চলছে।’ ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে (Puri Incident)। পাশাপাশি, জগন্নাথের বাড়ির আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেইসঙ্গে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছে পুলিশ। বলা বাহুল্য, পুরীর মতো ধর্মীয় ও পর্যটন শহরে রথযাত্রার আগে এই ধরনের ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শহরের নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পর রথযাত্রা উৎসবের আবহে পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে।






