School Closure: জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহ, আগামী দু’দিন স্কুল বন্ধের ঘোষণা
Truth Of Bengal: আবহাওয়ার খামখেয়ালিতে কখনও বৃষ্টি তো কখনও তীব্র দাবদাহ। একেবারে নাজেহাল অবস্থায় বঙ্গবাসী। বেশ কিছু জেলায় এখনও তীব্র গরম। এই গরমের মাঝে স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী ১৩ ও ১৪ই জুন রাজ্যের সরকারি স্কুল বন্ধ (School Closure) রাখার ঘোষণা করেছে রাজ্য সরকার। অতিরিক্ত গরমের কারণেই স্কুল শিক্ষা দফতরের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
— Bratya Basu (@basu_bratya) June 12, 2025
গরমের জেরে দু’দিন স্কলু ছুটি থাকার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার তিনি তাঁর ‘এক্স’ প্রফাইলে তিনি পোস্ট করেছেন, ”কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৩.০৬.২৫ এবং ১৪.০৬.২৫ তারিখে রাজ্যের (পার্বত্য এলাকা ব্যতীত) সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিখন কার্যক্রম স্থগিত রাখা হবে (School Closure)। সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”
[আরও পড়ুন: Bengal Flood Crisis: কেন্দ্রের উদাসীনতায় নাব্যতা হারাচ্ছে নদী, মাসুল দিতে হচ্ছে আমজনতাকে]






