কলকাতা

Rajnanya Photo Controversy: রাজন্যার অশ্লীল ছবি বিতর্ক: কী বললেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

Furhad Hakim's daughter Priyadarshini responds to Rajnanya Haldar's explosive claims about AI-manipulated obscene photos being shared among TMC leaders.

Truth Of Bengal: রাজন্যার অশ্লীল ছবি টিএমসিপি নেতাদের ফোনে ফোনে ঘোরাঘুরি করছে (Rajnanya Photo Controversy)। এমনই অভিযোগ করেন বহিস্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। এবার সেই ইস্যু নিয়ে মুখ খোলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী।

[আরও পড়ুন: Dilip Presence: ২১শে জুলাই-এর সভায় কি থাকবেন দিলীপ?]

শনিবার এই বিষয়ে প্রিয়দর্শিনী বলেন, ‘এটার বিষয়ে আমি ঠিক জানি না, আমার কাছে এমন কোন ছবি আসেনি। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটি খুবই নোংরা ঘটনা। এখন এআই-এর যুগ। এটাকে ক্রাইম হিসাবে দেখতে হবে, দল হিসাবে দেখলে হবে না। মানুষের মধ্যে খারাপ ও ভাল দুই থাকে। সত্যি এই ঘটনা ঘটলে খুব খারাপ হয়েছে কিন্তু এটাকে পার্টির রং দেওয়া ঠিক নয়।’

তৃণমূলে এমন মনোজিত অনেক রয়েছে, দাবি করেছিলেন রাজন্যা। শনিবার সেই প্রসঙ্গে প্রিয়দর্শিনী বলেন, সমাজের মধ্যে এমন মনোজিত প্রচুর রয়েছে। আর সেই জন্যই আমরা অপরাজিতা বিল পাশ করার জন্য বারবার রাস্তায় নেমেছি (Rajnanya Photo Controversy)।

[আরও পড়ুন: Madhyapradesh: একটি দেওয়াল রং করতে ২৩৩ মিস্ত্রী, খরচ ১ লক্ষের বেশি! মধ্যপ্রদেশ জুড়ে তোলপাড়]

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে এসে বিস্ফোরক দাবি করেন বহিস্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা। তিনি বলেন, “আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা-কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই ছবি দেখানো হত জুনিয়রদের। ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম।” সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে কথা বলার জন্য তাঁকে বহু কথা শুনতে হচ্ছে। তিনি দাবি করেছেন, বলা হচ্ছে, ২১-এ জুলাই বক্তৃতা দেওয়ার আগে তিনি কোথায় কার সঙ্গে ছিলেন। ‘কার সঙ্গে কী করেছিলেন’, সেসব ফাঁস করে দেওয়া হবে (Rajnanya Photo Controversy)।

সেই বিষয়ে এবার মন্তব্য করেন ফিরহাদ কন্যা। তাঁর কথায় স্পষ্ট যে তিনি এধরনের ঘটনাকে কখনও সমর্থন করেন না। এই ধরনের ঘটনাকে কখনওই প্রশয় দেওয়া যায় না। এই ঘটনাটি কতদূর এগোয় তা দেখার। রাজন্যা কি প্রশাসনের দ্বারস্থ হবেন নাকি না? তাও সময়ের অপেক্ষা।

Related Articles