রাজ্যের খবর

Dilip Presence: ২১শে জুলাই-এর সভায় কি থাকবেন দিলীপ?

Speculation is swirling over Dilip Ghosh’s attendance at the July 21 rally.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যেভাবে একের পর এক দলীয় কর্মসূচিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Presence) ব্রাত্য করেছে বঙ্গ বিজেপি, তাতে স্পষ্ট যে তাঁকে একঘরে করে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে শীঘ্রই তিনি গেরুয়া শিবিরের হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাবেন কিনা। আসন্ন ২১শে জুলাই সভাতে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা, সেই প্রশ্নও এখন ঘোরাফেরা করছে সকলের মনে।

এই প্রসঙ্গে রবিবার জবাব দিলেন দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতি একপ্রকার ইঙ্গিত দিয়ে দিলেন যে তিনি দলবদল করতে পারেন। তাঁর বক্তব্য, একটা বড় চমক অপেক্ষা করছে ২১শে জুলাইতে। এদিন খড়্গপুরে নিজের বাংলোতে এক ড্রাগন ফল হাতে নিয়ে প্রাক্তন সাংসদ বললেন, “একটা বড় চমক আসবে ২১ তারিখে। সেটা দেখবে গোটা বাংলা।” দিলীপ ঘোষের ঘনিষ্ঠরাও একই দাবি করেছেন। তাঁদেরও বক্তব্য, তিনি কিছু বড় চমক দিতে চলেছেন। যদিও কি সেটা, সেই সম্পর্কে কিছু বলেননি (Dilip Presence)।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যদি সত্যিই দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা ধরেন, তাহলে বড় ধাক্কা খাবে গেরুয়া শিবির। শুধু তাই নয়, অনেকে এটাও মনে করছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে ফল আরো খারাপ হবে। বলা ভালো, পরপর দলীয় কর্মসূচি থেকে বাদ দেওয়া হলেও দিলীপ ঘোষকে এখনো অনেকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তিনি বিজেপিতে থাকেন কিনা। নাকি তৃণমূলের পতাকা ধরবেন? তা বলবে সময় (Dilip Presence)।

Related Articles