দেশ

Madhyapradesh: একটি দেওয়াল রং করতে ২৩৩ মিস্ত্রী, খরচ ১ লক্ষের বেশি! মধ্যপ্রদেশ জুড়ে তোলপাড়

সেখানেই ২০ লিটার রঙে খরচ হয়েছিল ২.৩ লক্ষ টাকা।

Truth of Bengal: স্কুলের একটি দেওয়াল রং করতে লাগবে চার লিটার রং। একইসঙ্গে প্রয়োজন ২৩৩ জন মিস্ত্রী। সেক্ষেত্রে আরও নির্দিষ্ট করে বলতে গেলে জোগাড়ের জন্য প্রয়োজন ১৬৮ জন এবং রাজমিস্ত্রী প্রয়োজন ৬৫ জন। তাতেই খরচ ১.০৭ লাখ টাকা।(Madhyapradesh)

[আরও পড়ুনঃ Rajouri: নিজের রাইফেলের গুলিতেই মৃত্যু হল জওয়ানের , তদন্তে পুলিশ]

সরকারি স্কুলের সংখ্যা ও লোকসংখ্যার এই আনুমানিক অঙ্কের হিসেবে মিল খুঁজতেই পড়ে গেল শোরগোল। মধ্যপ্রদেশের শাহদোল জেলার সাকান্দি গ্রামে ধরা পড়ে এই ছবি। অন্যদিকে অপর গ্রাম নিপানিয়া আরও একটি স্কুলে ১০টি জানালা ও চারটি দরজা রঙ করতে জোগাড়ের জন্য ২৭৫ জন এবং রাজমিস্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছিল ১৫০জন। সেখানেই ২০ লিটার রঙে খরচ হয়েছিল ২.৩ লক্ষ টাকা। সমাজমাধ্যমে এই দুই স্কুলের বিল ভাইরাল হয়। তাতেই মধ্যপ্রদেশজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। যদিও এই দুটি বিলই আবার একইদিনের। ছবিতে স্পষ্ট হচ্ছে, দুই স্কুলেই সুধাকর কনস্ট্রাকশন নামে একটি নির্মান সংস্থা রঙের কাজ করেছে। চলতি বছরের ৫ মে তারই বিল তৈরি হয়েছে। নিপানিয়া গ্রামের স্কুলের বিলে দেখা যাচ্ছে, সেটি তৈরির মাসখানেক আগেই স্কুলের অধ্যক্ষ তাতে অনুমোদন দিয়েছিলেন।(Madhyapradesh)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিল যেভাবে ছাড়া হয়েছে , তা নিয়ম বহির্ভূত। নিয়ম মতো কাজ ঠিকঠাক হয়েছে কিনা, তার ছবিও বিলের সঙ্গে দিতে হয়। ওই ছবি দেখে যাচাই করেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বিল ছাড়ার কথা। তবে সেক্ষেত্রে তা হয়নি। এই বিতর্কের মাঝেই স্কুল পরিদর্শক জানান, চলছে তদন্ত। তথ্যপ্রমান পেলেই কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।(Madhyapradesh)

 

Related Articles