Weather Alert: নিম্নচাপের প্রভাব কমলেও জারি থাকবে বৃষ্টি
২২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Truth of Bengal: রাজ্য থেকে সরেছে নিম্নচাপ। শক্তিক্ষয় করে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপ সরলেও মঙ্গলবারের পর বুধবারেও সকাল থেকে দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি । তবে বুধবার থেকে বৃষ্টির প্রভাব কমবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (Weather Alert)
[আরও পড়ুনঃ Chief Minister: বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে বাংলার মানুষ, তোপ মুখ্যমন্ত্রীর]
২২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম। (Weather Alert)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
অন্যদিকে দক্ষিণের মতো, উত্তরেও ঝড়বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার, শুক্রবার বৃষ্টির পরিমাণ কমলেও অস্বস্তিকর বজায় থাকবে। শনিবার থেকে সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে বলা যেতে পারে, উত্তর, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে।(Weather Alert)






