ছুটির দিনে ম্যারাথনের মেজাজ তিলোত্তমায়! বন্ধ থাকবে কোন কোন রাস্তা?
রবিবার শহরে বেরোনোর আগে কোন রাস্তা বন্ধ, কোথায় চলাচলে বিধিনিষেধ থাকবে—তা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।
Truth of Bengal: আগামী রবিবার কলকাতা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। এই কর্মসূচিকে ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ফলে রবিবার শহরে বেরোনোর আগে কোন রাস্তা বন্ধ, কোথায় চলাচলে বিধিনিষেধ থাকবে—তা জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।
ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে রাস্তাগুলিতে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে—
আর আর অ্যাভিনিউ,
এ জে সি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার),
খিদিরপুর রোড,
এসপ্ল্যানেড,
জওহরলাল নেহরু রোড,
ডাফরিন রোড,
মেয়ো রোড।
রবিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যে সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে—
খিদিরপুর রোড,
ক্যাসুরিনা অ্যাভিনিউ,
লাভার্স লেন,
কুইনস ওয়ে,
হসপিটাল রোড,
আর আর অ্যাভিনিউ,
এ জে সি ফ্লাইওভার,
মা ফ্লাইওভার,
এসপ্ল্যানেড,
ঘোড়াপাস,
মেয়ো রোড,
শেক্সপিয়র সরণি,
সার্কাস অ্যাভিনিউ,
জওহরলাল নেহরু রোড,
আউট্রাম রোড।
ট্রাফিক পুলিশের দেওয়া বিশেষ নির্দেশিকা অনুযায়ী—
শনিবার রাত ১০টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে রেড রোড। রেড রোডের দক্ষিণমুখী যানবাহনকে কিংসওয়ে–স্ট্র্যান্ড রোড ব্যবহার করতে হবে। মা ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের দিকে যাওয়া গাড়িগুলিকে সোহরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর রেলব্রিজ ও পার্ক সার্কাস কানেক্টর হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এ জে সি বোস রোডের পূর্বমুখী যানবাহন ডি এল খান রোড–এস এন পণ্ডিত ক্রসিং–হরিশ মুখার্জী রোড/এটিএম রোড ব্যবহার করবে। উত্তরমুখী যানবাহন বেলভেডিয়ার রোড হয়ে এ জে সি বোস রোডে উঠতে পারবে। দক্ষিণমুখী যানবাহনকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড ইস্ট ক্রসিং ব্যবহার করতে হবে। এসপ্ল্যানেড এলাকায় রাস্তা বন্ধ থাকায় হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–কিংসওয়ে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোর সাড়ে ৪টা থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত যে সব এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে—
খিদিরপুর রোড,
হসপিটাল রোড,
আর আর অ্যাভিনিউ,
জওহরলাল নেহরু রোড থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং,
ক্যাসুরিনা অ্যাভিনিউ,
লাভার্স লেন,
কুইনস ওয়ে,
আউট্রাম রোড,
শেক্সপিয়র সরণি,
সার্কাস অ্যাভিনিউ।






