কলকাতা

গোষ্ঠীদ্বন্দ্বের জের ইফতার পার্টিতেও! তদন্তে বউ বাজার থানার পুলিশ

Iftar party also a result of group conflict! Bou Bazar police station investigates

Truth Of Bengal: শনিবার সন্ধ্যায় ইফতার পার্টি চলাকালীন করে গেলে তুমুল কান্ড। এদিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক যুবককে কোপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, সঙ্গে রড দিয়ে তাঁর সঙ্গীদের‌ও মারধর করা হয়েছে বলে দাবি। অস্ত্রের কোপে গুরুতর আঘাত পেয়েছেন শরিক আমান নামক ওই যুবক। ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিটে।

আহত যুবক শরিক কলকাতা পুরস্কার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বিরুদ্ধে একটি ভিডিয়ো বানিয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োকে ঘিরে এই অশান্তি বলে দাবি।

অভিযোগে উঠেছে, ওই যুবক ভিডিয়োটির মধ্যে দাবি করেন, ৪৩ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর নিষিদ্ধ ও বেআইনি কাজের সঙ্গে জড়িত। এদিকে ওই কাউন্সিলরের অনুগামীরা শরিকের ফেসবুক থেকে ভিডিওটি ডিলিট করার জন্য তাকে চাপ দেয়। এরপর কোলুটোলা স্ট্রিটের কাছে তাঁকে ডেকে এনে বেধড়ক হামলা চালায়।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বেশ কয়েকজনকে আটক করেছে বউবাজার থানার পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। আহতরা হাসপাতালে ভর্তি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে।

Related Articles