আইন-শৃঙ্খলার প্রশ্নে এবার কমিশনের নজরে থানার ওসি বা আইসিরা
এই বৈঠকে প্রথম দফার ভোট যেসব থানার অধীনে হবে, সেই সমস্ত থানার ওসি/আইসিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে
Truth of Bengal: প্রথম দফার ভোটকে সামনে রেখে রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। তাই এবার বিশেষভাবে নজরে আনা হচ্ছে থানার স্তরের নেতৃত্ব—ওসি ও আইসিদের ভূমিকা। শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এই বৈঠকে প্রথম দফার ভোট যেসব থানার অধীনে হবে, সেই সমস্ত থানার ওসি/আইসিদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে শুধু থানার আধিকারিকরাই নন, সংশ্লিষ্ট জেলার এসপি, সিপি-রাও অংশ নেবেন। পাশাপাশি থাকবেন নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভাররা, যারা মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য—প্রথম দফার ভোটে আইনশৃঙ্খলা বজায় রাখতে থানাগুলিকে স্পষ্ট ও কঠোর নির্দেশ দেওয়া। কোন পরিস্থিতিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, কীভাবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত গাইডলাইন তুলে ধরা হবে।উল্লেখযোগ্য বিষয়, ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে কয়েকজন পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। সেই প্রেক্ষিতে আজকের বৈঠক থেকে কড়া বার্তা দেওয়া হতে পারে বলেই প্রশাসনিক মহলে জোর জল্পনা।






