“জিতলে রেলে চড়ানোর দায়িত্ব আমার!” নন্দীগ্রামের মানুষের উদ্দেশ্যে বার্তা শুভেন্দুর
নন্দীগ্রামে সকাল থেকে রাত পর্যন্ত সাতটি কর্মসূচি রেখেছেন শুভেন্দু
Truth of Bengal: রাজ্যের হাইভোল্টেজ বিধান সভার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা অন্যতম। সেই বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এক সময়ের শুভেন্দুর ছায়াসঙ্গী শুভেন্দুর ভোটকুশলী পবিত্র কর। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভায়ও প্রার্থী হয়েছেন। প্রথমদফা অর্থাৎ ২৩ শে এপ্রিল রাজ্যের অন্যান্য বিধানসভার সাথে নন্দীগ্রাম বিধানসভার নির্বাচন রয়েছে। হাতে সময় কম তাই শনিবার নন্দীগ্রামে সকাল থেকে রাত পর্যন্ত সাতটি কর্মসূচি রেখেছেন শুভেন্দু। প্রথমে তিনি নন্দীগ্রামের আমদাবাদের সুবদী মঙ্গেশ্বরী মন্দির প্রাঙ্গণে সভা করেন।
সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ” আমাকে গোটা রাজ্য ঘুরতে হচ্ছে। তাই বেশি সময় দিতে পারছি না। আপনাদের উপর ভরসা আছে। ২০২১ যেভাবে পাশে ছিলেন এবারেও সেইভাবে পাশে থেকে বিপুল ভোটে জেতান। ভোটে জেতার পর নন্দীগ্রামে রেললাইনের কাজ সম্পন্ন করে রেলে চড়ানোর দায়িত্ব আমার। রেল লাইনের জন্য ভূমিদাতাদের প্রায় এক হাজার চাকরি পেয়েছে। এখনো প্রায় চারশো জন চাকরি পায়নি। জেতার পর তাদের চাকরির ব্যবস্থা আমি করবো। পাশাপাশি নন্দীগ্রামে রেলে কাজের জন্য বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমি নন্দীগ্রামের বাসিন্দা। ভাড়া বাড়িতে থাকি। নন্দীগ্রামে দুটি জায়গা কিনেছিলাম একটি সোনাচুড়ায় সেখানে রামমন্দির নির্মাণ হবে এবং ভাঙ্গাবেড়িয়ায় সেখানে শহীদ মিনার গড়ে তুলেছি। আগামীদিনে নন্দীগ্রামে সনাতনীদের শান্তিরে রাখতে আমাকে নন্দীগ্রামে জেতাতে হবে।।”






