কলকাতা
জেলা শাসকদের সঙ্গে প্রথম বৈঠকে নয়া মুখ্য সচিব
প্রাথমিক ক্ষেত্রে জেলা শাসকদের কাজের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।
Truth Of Bengal: সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৃহস্পতিবার নবান্ন থেকে বৈঠক করবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্য সচিব হওয়ার পর এটাই জেলা শাসকদের সঙ্গে প্রথম বৈঠক। প্রাথমিক ক্ষেত্রে জেলা শাসকদের কাজের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। সামনেই বিধানসভা নির্বাচন।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তার হাল হকিকত জানবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। মুখ্য সচিব হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন নন্দিনী চক্রবর্তী।






