Uncategorizedরাজ্যের খবর

Civic Engagement: আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে রামজীবনপুর পৌরসভা

A civic engagement camp under the ‘Our Area, Our Solution’ initiative was held in Ward 2 of Ramjibanpur Municipality, where locals registered civic complaints directly with officials.

Truth Of Bengal: সুমন মন্ডল, ঘাটাল: আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো রামজীবনপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ৭১ ও ৭২ নম্বর বুথে(Civic Engagement)। আজ আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে প্রচুর মানুষ এসে তাদের এলাকার বিভিন্ন সমাধানের কথা নথিভুক্ত করছেন।মূলত রাস্তাঘাট, হাই মাস্ট লাইট, এলাকার অন্যান্য সমস্যা নিয়ে ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানিয়েছেন। সকাল থেকে এ দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি সহ একাধিক ওয়ার্ডের কাউন্সিলরা।

আরও পড়ুনঃ Campus Violence: ক্যাম্পাসে হিংসা! অসমে ৫ বাংলাদেশি পড়ুয়াকে বহিষ্কারের পর দেশছাড়া করার সিদ্ধান্ত

রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জনসাধারণ এলাকার বিভিন্ন সমস্যার কথা নিয়ে সরাসরি সরকারি আধিকারিকদের কাছে জানাচ্ছেন, এক কথায় মানুষকে সরকারি দপ্তরে যেতে হচ্ছে না পুর সরকার টাই উঠে এসেছে মানুষের মাঝে(Civic Engagement)। জনসাধারণের ঠিক করছেন কোন কাজ আগে হবে কোন কাজ পরে হবে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজ্য সরকার প্রতিটি বুথ পিছুক ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং জনসাধারণই ঠিক করবেন এই টাকা কিভাবে খরচ হবে(Civic Engagement)। কল্যাণবাবু আরো জানান প্রথম পর্যায়ে ৬০ দিন ক্যাম্প চলবে তারপরে ৩০ দিন প্রশাসনিক স্তরে সাধারণ মানুষের অসুবিধার বিষয়গুলি মূল্যায়ন করা হবে, এবং ৯০ দিনের মাথায় সেগুলোকে বাস্তবায়ন শুরু হবে।

Related Articles