CBI Criticism: অভয়ার পরিবারের আবেদন খারিজ, সিবিআইকে ভর্ৎসনা শিয়ালদহ আদালতের
In the RG Kar murder case, Sealdah Court reprimands the CBI and rejects the plea by Avhoya’s family to visit the crime scene
দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকান্ড মামলায় বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ভর্ৎসনা শিয়ালদহ আদালতের (CBI Criticism)। পাশাপাশি, অভয়ার পরিবারের তরফ থেকে ক্রাইম সিনে যাওয়ার জন্য যে অনুমতি চাওয়া হয়েছিল, সেটাও খারিজ করে দেওয়া হয় আদালতের তরফ থেকে। এদিন সিবিআইকে বিচারকের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। বলা ভাল, এদিন বেশ চাপে পড়তে হয় তাদের।
[আরও পড়ুন: Shubman Gill: দ্বৈত শতরানেই বাজিমাত, শীর্ষ দশে শুভমান গিল!]
গতবছর আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল ছিল গোটা রাজ্য। পথে নেমে একাধিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানান জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। সিবিআই তদন্তের দায়িত্ব পায়। গ্রেফতার করা হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে। কিন্তু শেষ পর্যন্ত ধর্ষণ ও খুনের ঘটনায় জামিন পেয়ে যান অভিজিত এবং সন্দীপ। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় সঞ্জয় রায়কে, যা দেখে অসন্তুষ্ট রাজ্য সরকার ও সাধারণ মানুষের একাংশ (CBI Criticism)।
[আরও পড়ুন: Tata Investment: ফের কি বাংলায় বিনিয়োগ টাটার? মমতা–চন্দ্রশেখরন বৈঠক ঘিরে জল্পনা]
যদিও অভয়ার পরিবার মনে করেন যে শুধু সঞ্জয় রায় এই হত্যার সঙ্গে যুক্ত নন, বরং অনেকেরই হাত রয়েছে। এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন অভয়ার পরিবারের সদস্যরা। মাঝেমধ্যেই আদালতের দ্বারস্থ হচ্ছেন তাঁদের দাবি নিয়ে। সম্প্রতি, তাঁরা ক্রাইম সিন ঘুরে দেখার আর্জি জানান। তবে বুধবার শিয়ালদহ আদালত তা খারিজ করে দেয়। বিচারকের প্রশ্ন, “পরিবার কি মনে করছে সিবিআই কাজ করতে পারেনি?” শুধু তাই নয়, সংস্থার ফরেনসিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। আদালতের বক্তব্য, “সিবিআইয়ের এতটাই শোচনীয় অবস্থা যে নো অবজেকশন এখনো পর্যন্ত দিতে পারেনি (CBI Criticism)।”






