খেলা

Shubman Gill: দ্বৈত শতরানেই বাজিমাত, শীর্ষ দশে শুভমান গিল!

এই প্রথম তিনি জায়গা করে নিলেন প্রথম দশে।

Truth of Bengal: ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে ভাল পারফর্ম করার পুরস্কার পেলেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। একলাফে অনেকটাই উঠে এলেন টেস্ট র‍্যাঙ্কিংয়ে। এই প্রথম তিনি জায়গা করে নিলেন প্রথম দশে। যদিও তাঁর আগে রয়েছেন তাঁর সতীর্থ যশস্বী জয়েসওয়াল, যিনি নিজের অভিষেক ম্যাচের পর থেকেই একের পর এক ম্যাচ উইনিং ও নজর কাড়া ইনিংস ধারাবাহিকভাবে খেলে চলেছেন (Shubman Gill)।

আরও পড়ুন: Tata Investment: ফের কি বাংলায় বিনিয়োগ টাটার? মমতা–চন্দ্রশেখরন বৈঠক ঘিরে জল্পনা

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রশ্নের মুখে ছিল বোর্ডের শুভমান গিলকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত। অনেকেই অনেক কথা বলেছিলেন। কারোর মতে গিলের পরিবর্তে বুমরাহকে দায়িত্ব দিলে ভালো হতো। আবার অনেকে এটাও দাবি করেছিলেন যে সেনা দেশগুলিতে গিলের ব্যাট তেমন কথা বলতে পারেনি এবং সেক্ষেত্রে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্তটা ভুল। যদিও আবার অনেকে গিলকে অধিনায়ক করার পক্ষেও ছিলেন (Shubman Gill)।

তবে সিরিজের প্রথম ম্যাচ থেকেই গিল সমালোচকদের মুখ বন্ধ করা শুরু করেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসেই শতরান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেননি। কিন্তু বার্মিংহাম টেস্টে তিনি যা করে দেখিয়েছেন, তা মুগ্ধ করেছে বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীকে। দুটি ইনিংসেই তিনি হাকিয়েছেন শতরান। প্রথম ইনিংসে ৩৮৭ বলে তিনি করেন ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ করেন। সবমিলিয়ে, মোট দুই ইনিংসে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৪৩০। ম্যাচটি অবশেষে ভারতই জেতে এবং গিলকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয় (Shubman Gill)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এবার এই লাগাতার পারফরম্যান্সের ফল পেলেন দলের নয়া টেস্ট অধিনায়ক। টেস্ট র‍্যাঙ্কিংয়ে একলাফে ১৫ ধাপ উঠে এলেন তিনি। ইংল্যান্ড সিরিজের আগে তাঁর র‍্যাঙ্ক ছিল ২১। এবার ৮০৭ পয়েন্ট তিনি উঠে এলেন ষষ্ঠ স্থানে। তবে তাঁর আগে রয়েছেন দলের আরেক তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। এই মুহূর্তে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর সংগ্রহ ৮৫৮ পয়েন্ট। অন্যদিকে দলের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ অষ্টম স্থানে রয়েছেন ৭৯০ পয়েন্ট নিয়ে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা প্রথম দশে তিন তারকাকে দেখে বেশ খুশি হয়েছেন। অনেকেই মনে করছেন যে ফর্ম যদি ধরে রাখতে পারেন, তাহলে সিরিজ সহজেই জিতবে ভারত। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় (Shubman Gill)।

Related Articles