কলকাতা

নবান্ন অভিযান: হাইকোর্টে আগাম জামিনের আবেদন দিন্দার

আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা।

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: নবান্ন অভিযান নিয়ে সাতটি মামলা দায়ের করা হয়েছে। বিজেপি বিধায়ক অশোক দিন্দার নামেও মামলা দায়ের করা হয়েছে। তাঁকে থানায় হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। এরই মাঝে বুধবার বড় পদক্ষেপ বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda)। নিউ মার্কেট থানার তলবের পরিপ্রেক্ষিতে তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন হাই কোর্টে। ১৪ আগষ্ট বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে।

[আরও পড়ুন: Rail Murder: সুইসা ট্রিপল মৃত্যু রহস্যে তদন্তে নামলেন এসআরপি খড়্গপুর ]

প্রসঙ্গত, আরজি কর হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। সকল বিরোধী দলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি অনুরোধ করা হয়েছিল সাধারন মানুষকে এই আন্দোলনের যোগ দেওয়ার জন্য। কর্মসূচির আগের রাতে মশাল মিছিল করে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শ্যামবাজারে একটি সভা হয় এবং সেখান থেকে এই হত্যাকাণ্ড সংক্রান্ত একাধিক বক্তব্য পেশ করা হয়।

তবে নবান্ন অভিযানের দিন রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা ও হাওড়ার একাধিক জায়গা। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও কাঁচের বোতল। তবে পার্ক স্ট্রিটে পরিস্থিতি ভয়ানক ছিল। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয় পুলিশের তরফ থেকে। তবে সেই সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন। নির্যাতিতার মাও আঘাত পেয়েছিলেন। রেসকোর্সের পাশে অবস্থান বিক্ষোভ চলাকালীন তিনি অসুস্থ হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

[আরও পড়ুন: Teesta Crisis: ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বন্ধ ভারী যান চলাচল, টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা]

কিন্তু সেদিন পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা (Ashok Dinda)। রীতিমতো পুলিশকে মারার হুমকি দেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই নিউ মার্কেট থানার তরফ থেকে তাঁকে তলক করা হয় এবং ১৭ অগাস্ট হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তার আগেই আগাম জামিনের দাবি তুলে তিনি হাই কোর্ট যান এবং মামলা দায়ের করেন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তারপরই ১৭ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ঘোষণা করা হয়। এবার দেখার বিষয় যে আদালত কি করে।

Related Articles