Wall Tragedy: শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গী এলাকায় প্রবল বৃষ্টিতে গার্ডওয়াল ভেঙে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
Heavy rain causes a boundary wall collapse in Sahudangi, Siliguri, killing two young siblings while they slept at home.
Truth Of Bengal: শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গীর পাঘালু পাড়ায় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত দুই শিশুর নাম মধুমিতা মোদক(৩) দেবায়ন মোদক(১)(Wall Tragedy)। স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত মুষলধারে বৃষ্টি হয় সাহুডাঙ্গী এলাকায়। সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মোদকের টিনের ঘরে।
[আরও পড়ুনঃ নবান্ন অভিযান: দিন্দার আগাম জামিনের আবেদন হাইকোর্টে]
ঘরের ভেতরে শুয়ে ছিল দুই ভাইবোন(Wall Tragedy)। হঠাৎ ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তারা। এই দেখে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
FB POST: https://www.facebook.com/truthofbengal
দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। হাসপাতাল থেকে দুই শিশুর নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনা হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও প্রতিবেশীরা।


