Rail Murder: সুইসা ট্রিপল মৃত্যু রহস্যে তদন্তে নামলেন এসআরপি খড়্গপুর
Bodies of a mother and her two children were discovered near Suisa railway track in Purulia; police suspect murder as investigation intensifies.
Truth Of Bengal: পুরুলিয়া, ঝালদা: সোমবার ভোরে মুরি ,চাণ্ডিল শাখার সুইসা স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে সুইসা গ্রামের মা, মেয়ে ও বোনের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে(Rail Murder)। খুন, দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছান খড়্গপুর রেল পুলিশের সিনিয়র রেল পুলিশ সুপার (এসআরপি) দেবশ্রী সান্যাল।
[আরও পড়ুনঃ Teesta Crisis: ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বন্ধ ভারী যান চলাচল, টানা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা]
তিনি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন, তবে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি(Rail Murder)। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঝালদার এসডিপিও, পুরুলিয়া জিআরপির ওসি-সহ অন্যান্য আধিকারিকরা।
FB POST:https://www.facebook.com/truthofbengal
ঘটনার পর থেকে দিন যত গড়াচ্ছে, ততই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। পরিবার ও এলাকাবাসীদের দাবি, এর আগে এমন মর্মান্তিক ঘটনা তারা দেখেননি, তাই দ্রুত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি তুলেছেন।


