কলকাতা

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় ! বৃষ্টির সম্ভাবনা বঙ্গের কোন কোন জেলায়? জেনে নিন

30 to 40 km speed storm! Chance of rain in any district of Bengal? find out

The Truth Of Bengal :  চলতি সপ্তাহের শুরু থেকেই তীব্র গরমের দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। আগের তুলনায় কিছুটা তাপমাত্রার পারদ নেমেছে বিভিন্ন স্থানে। দক্ষিণ বঙ্গ ভিজেছিল বৃষ্টিতে। সামনে ঈদ। এবারে সকলের মনে প্রশ্ন আসতেই পারে, ঈদে কেমন থাকবে আবহাওয়া?

বুধবার মহানগরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস তবে বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে ঈদের দিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকবে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১০ই এপ্রিল বুধবার উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। কিন্তু ১১ এপ্রিল বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা সহ পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।

এদিকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। একাধিক জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এদিকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হতে পারে বৃষ্টিপাত এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আগামী ৭ দিন সিকিম, অসম, মনিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

Related Articles