লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে গ্রেফতার গেরুয়া নেতা, ভোটের মুখে মুখ পুড়ল বিজেপির!
Ocher leader arrested for stealing money from Lakshmi Bhandar

The Truth of Bengal: রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়ণের জন্য চালু করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলার সেই প্রকল্প দেশে সাড়া ফেলেছে।এবার সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা হাতিয়ে গ্রেফতার হল এক বিজেপি নেতা।অভিযোগ, বিডিও-র পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে টাকা গায়েব করে গেরুয়া নেতা।
কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের ময়নার দক্ষিণ হরকুলির বিজেপি নেতা অশোক দাস ও তাঁর ছেলে শ্রীকান্ত দাস। খানাকুল থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে আনে। ভোটের আগে এই গ্রেফতারিতে রাজনৈতিকভআবে বিজেপি বেশ চাপে। এরমধ্যে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে নকল করে বিজেপি তাঁদের রাজ্যে কাজে লাগাচ্ছে।
এবার বাংলার বিজেপি নেতারা সেই লক্ষ্নীর ভান্ডার প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, মহিলাদের টাকা কীভাবে একজন নেতা গায়েব করতে পারেন? যাঁরা রাজ্যের মানুষকে যৌথ প্রকল্পের টাকা দেয় না তাঁরা কেন এই জনমুখী প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছে।






