চাকরি

গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরে প্রচুর শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

অ্যানিম্যাল হাসবেনড্রি, বাণিজ্য ও ভেটেরিনারি সায়েন্স নিয়ে স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতর নিয়ে এসেছে প্রচুর পরিমাণে কাজের সুযোগ। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কাজের সুযোগ রয়েছে। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। স্নাতক হলেই আবেদন করা যাবে। ১৩ ও ১৪ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের কলকাতার সদর দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অফিসার ইন চার্জ, অ্যাকাউন্টস অফিসার, কনসালট্যান্ট ও অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৫। অ্যানিম্যাল হাসবেনড্রি, বাণিজ্য ও ভেটেরিনারি সায়েন্স নিয়ে স্নাতক পাশ করলেই আবেদন করা যাবে।

আবেদনকারীকে সরাসরি বা বেসরকারি সংস্থায় অ্যাকাউন্ট্যান্ট, জয়েন্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশনের কলকাতার সদর দফতরে অ্যাকাউন্টস অফিসার ও কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে। অ্যাকাউন্ট্যান্টকে বাগনানে ও রানাঘাটের প্রকল্পে কাজ করতে হবে। অফিসার ইন চার্জকে নৈহাটির প্রকল্পে কাজ করতে হবে।

Related Articles