চাকরি

টেট উত্তীর্ণদের জন্য সুখবর! শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ, দেখে নিন সূচি

সল্টলেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতর 'আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে' ইন্টারভিউ নেওয়া হবে।

Truth Of Bengal: শুরু হতে চলেছে দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ/ভাইভা ভয়েজ এগজামিনেশন ও অ্যাপ্টিচিউড টেস্ট। কলকাতা, ঝাড়গ্রাম ও জলপাইগুড়ি জেলার চাকরিপ্রার্থীদের বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলের শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ে ডাকা হয়েছে।

সল্টলেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দফতর ‘আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে’ ইন্টারভিউ নেওয়া হবে।
কলকাতার চাকরিপ্রার্থীদের ২৭ ও ২৮ জানুয়ারি, ঝাড়গ্রামের চাকরিপ্রার্থীদের ২৮ ও ২৯ জানুয়ারি আর জলপাইগুড়ির চাকরিপ্রার্থীদের ২৯ ও ৩০ জানুয়ারি ইন্টারভিউ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারভিউয়ের জন্য কল লেটার ডাউনলোড করে নিন অফিশিয়াল ওয়েবসাইট (https://www.wbbpeonline.com/dashboard) মারফত। এছাড়াও টেট শংসাপত্র ডাউনলোড করে নিন।

মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট ও শংসাপত্র আসল ও সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। ২ বছরের ডিএলএড/ডিএড (স্পেশাল এডুকেশন)/ ৪ বছরের বিএলএড কোর্সের মার্কশিট ও শংসাপত্র লাগবে। স্নাতক স্তরের মার্কশিট ও শংসাপত্র লাগবে। ভোটার কার্ড বা আধার কার্ড ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।