হাজার হাজার স্পেশাল এডুকেশন শিক্ষক পদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল এডুকেশন শিক্ষক হিসাবে মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২৩০৮ শূন্যপদে স্পেশাল এডুকেশন শিক্ষক পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট (wbbpe.wb.gov.in) মারফত।
আবেদনকারীর বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মেধার ভিত্তিতে, টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ, ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। সঠিক ভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল এডুকেশন শিক্ষক হিসাবে মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে। জেলাওয়ারি শূন্যপদের নিরিখে জানা গেছে, আলিপুরদুয়ারে শূন্যপদে ৪২, বাঁকুড়ায় শূন্যপদ ৩২, বীরভূমে শূন্যপদ ৯৫, কোচবিহারে শূন্যপদ ২৯, দক্ষিণ দিনাজপুরে শূন্যপদ ১০, হুগলিতে শূন্যপদ ৭০, হাওড়ায় শূন্যপদ ৯০, জলপাইগুড়িতে শূন্যপদ ৪৩, ঝাড়গ্রামে শূন্যপদ ১০, কলকাতায় শূন্যপদ ১১২, মালদহে শূন্যপদ ২০৭, মুর্শিদাবাদে শূন্যপদ ৪১৮, নদিয়ায় শূন্যপদ ১৩৮, উত্তর ২৪ পরগনায় শূন্যপদ ১২২, পশ্চিম বর্ধমানে শূন্যপদ ৭৩, পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ ৭৫, পূর্ব বর্ধমানে শূন্যপদ ১৫৬, পূর্ব মেদিনীপুরে শূন্যপদ ৪৫, পুরুলিয়ায় শূন্যপদ ৫১, শিলিগুড়িতে শূন্যপদ ২৩, দক্ষিণ ২৪ পরগনায় শূন্যপদ ৩৩৮ ও উত্তর দিনাজপুরে শূন্যপদ ১২৮।






