চাকরি

রাজ্য সরকারি সংস্থায় বিভিন্ন শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেক্রেটারি কাম চিফ পার্সোনাল অফিসার পদে নিয়োগ করা হবে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারি সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (ডব্লিউবিএসিএল) – এ বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সেক্রেটারি কাম চিফ পার্সোনাল অফিসার পদে নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মোট শূন্যপদ ১৫। অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার শূন্যপদ ৪, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে শূন্যপদ ১০, সেক্রেটারি কাম চিফ পার্সোনাল অফিসার পদে শূন্যপদ ১। ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৫ বছর আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়সে ৩ বছরের ছাড় মিলবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার অ্যাসোসিয়েট বা ফেলো সদস্য হতে হবে। আগাগোড়া ভালো পড়াশোনায় হতে হবে।

কীভাবে করবেন আবেদন?

১১ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (www.wbagroindustries.com) মারফত। নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র প্রয়োজনীয় নথিপত্র সমেত আপলোড করুন। সিস্টেম জেনারেটেড আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।

Related Articles