৬৫ বছর বয়সিদের জন্যও কাজের সুযোগ, পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য দফতরে সরাসরি নিয়োগ
৬ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
Truth Of Bengal: দক্ষিণবঙ্গের জেলা পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিভিন্ন শূন্যপদে মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে নিয়োগ করা হবে। ৬ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপনে নির্দিষ্ট সংখ্যায় শূন্যপদের ঘোষণা করা হয়নি। মেডিক্যাল টেকনোলজিস্ট (অপ্টোমেট্রি) পদে দৈনিক ভাতা মিলবে ১ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৬৫ বছরের মধ্যে। কোনও আবেদনমূল্য লাগবে না।
বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইট (purbamedinipur.gov.in) এর দিকে। ৬ জানুয়ারি ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় পূর্ণাঙ্গ বায়োডেটা, প্রয়োজনীয় নথিপত্র সেলফ অ্যাটেসটেড করে হাজির হতে হবে এই ঠিকানায় (The Office of the Chief Medical Officer of Health, Purba Medinipur)।






