চাকরি

পশ্চিম বর্ধমান স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিএনএম, বিএসসি, বিএএমএস ডিগ্রি থাকতে হবে

Truth Of Bengal: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম বর্ধমানে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। পশ্চিম বর্ধমানে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২২। ১৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in এর মাধ্যমে। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জিএনএম, বিএসসি, বিএএমএস ডিগ্রি থাকতে হবে। ১ এপ্রিলের নিরিখে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

কীভাবে করবেন আবেদন

১৯ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট paschimbardhaman.gov.in এর মাধ্যমে। ১৬ মার্চের মধ্যে অনলাইনে অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের ৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশনের সময় বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক আবেদনপত্র পূরণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর সেভ করে প্রিন্ট আউট বের করে নিন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles