আবাসন চত্বরেই এবার ভোটদান! শহরের শতাধিক বহুতলে বুথ তৈরির পথে নির্বাচন কমিশন
দেখা গেছে বহুতলের বাসিন্দারা ভোটদানে অনীহা প্রকাশ করেন।
Truth Of Bengal: বহুতল আবাসন গুলিতে বুথ তৈরি নিয়ে টালবাহানা চলছিল। মঙ্গলবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর গুরুত্বপূর্ণ বৈঠকের পর কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে রিপোর্ট আসে বহুতল সম্পর্কিত বিষয় নিয়ে। নির্বাচন কমিশন চাইছে, বহুতল আবাসন গুলিতে বুথ হোক। যাতে আবাসনে থাকা আবাসিক রা সহজেই ভোট দিতে পারেন। কারণ দেখা গেছে বহুতলের বাসিন্দারা ভোটদানে অনীহা প্রকাশ করেন।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে জানিয়েছিলেন, বহুতল আবাসন গুলিতে বুথ তৈরি হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মঙ্গলবারে বৈঠকের পর যেভাবে ভিত্তিক রিপোর্ট আসে কমিশনে।
সূত্রের খবর, শতাধিক বহুতল আবাসনে নির্বাচনে বুথ তৈরি করা হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির আপত্তি থাকতেই পারে। এবং সেই বিষয়ে তারা তাদের মতামত জানাতে পারেন কমিশনে। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হিসাবে বাস্তবায়িত হবে। সেই কারণে বহুতল আবাসনে বুথ তৈরি করছে নির্বাচন কমিশন।






