আনন্দধারা প্রকল্পের কাজে কর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
মহকুমা শাসকের দফতরের তরফে জারি করা চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি।
Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পূর্ব বর্ধমান জেলায় সরকারি আনন্দধারা প্রকল্পের কাজের জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান জেলার অফিশিয়াল ওয়েবসাইটে রাইনা-১ মহকুমার তরফে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী পোষণ যোজনার অন্তর্গত মিড ডে মিল প্রকল্পের কাজে ব্লক স্তরে অ্যাসিসট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। কোনও রকম লিখিত পরীক্ষা ছাড়া ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে।
[আরও পড়ুন: সপ্তাহান্তেও বঙ্গে ঝড়-বৃষ্টি! শুক্রে কেমন থাকবে আবহাওয়া?]
মহকুমা শাসকের দফতরের তরফে জারি করা চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি। মাসে ১১ হাজার টাকা করে বেতন মিলবে। চাকরিপ্রার্থীকে শারীরিক ভাবে সক্ষম হতে হবে। সরকারি দফতরে বিশেষ করে মহকুমা শাসকের দফতরে সমতুল্য কাজ করার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে কর্মরত বা অবসরপ্রাপ্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে।
[আরও পড়ুন: পরিবেশের সুস্থতা রক্ষায় ভরসা গ্রিন এনার্জি]
কীভাবে নিয়োগ করবেন?
৩০ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে রায়না-১ ডেভেলপমেন্ট ব্লকে মহকুমা শাসকের দফতরে। জীবনপঞ্জি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, পিপিও/পেনশন সংক্রান্ত নথিপত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, ভোটার কার্ড, আধার কার্ডের আসল ও প্রতিলিপি জমা দিতে হবে। ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।






